দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে বিএনপির শীর্ষ তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও বিএনপি এবং অঙ্গসংগঠনের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডে জেলা বিএনপি উদ্যোগে এ মিছিল হয়। পরে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর গোডাউন রোডস্থ এলাকার বাসভবনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা বলেন, গত ১৮ জুলাই জেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা করেছিল পুলিশ। ওই হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়। অন্যদিকে কৃষকলীগ নেতা সজিবকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ। অথচ সেদিনের ওই ঘটনায় আসামি করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের। পুলিশ ও আওয়ামী লীগ নেতার করা ওই মিথ্যা মামলায় সম্প্রতি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ ২৭ জনকে কারাগারে পাঠায় আদালত।
নেতারা বলেন, এক দফা দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার ও নির্যাতন করে বন্ধ করা যাবে না। আওয়ামী লীগের পতন ছাড়া বিএনপির কর্মীরা রাজপথ ছাড়বে না।
তারা আরও বলেন, আগামী কালকের মধ্যে যদি কারাবন্দি নেতাদের মুক্তি দেওয়া না হয় তাহলে আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করা হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. নিজাম উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট হাফিজুর রহমান, হারুনুর রশিদ ব্যাপারী, সদর (পশ্চিম) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ মানিক, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
জেবি