দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেখে যাওয়া অজ্ঞাতনামা যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গের ডোম রানা বলেন, সকালে হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ এনে মর্গে রাখা হয়েছে। তার পরনে ছেঁড়া লুঙ্গি ও শার্ট ছিল। সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) সাইফুল ইসলাম বলেন, সোমবার রাতে সদর উপজেলার কান্দাপাড়া এলাকার তুহিন নামে এক ব্যক্তি অজ্ঞাতনামা ওই যুবককে হাসপাতালে ভর্তি করে চলে যায়। এরপর থেকে তার আর খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আজ মঙ্গলবার সকালে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হলে তার মরদেহ মর্গে রাখা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জেবি