দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর গহবধূ হত্যা মামলার প্রধান আসামি রাজিব হাওলাদারকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১১ সেপ্টম্বর) রাত ১১টার দিকে পার্শ্ববর্তী আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে তাকে কলাপাড়া থানায় হস্তান্তরের পর দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠান।
গত ৯ সেপ্টেম্বর বালিয়াতলীর লেমুপাড়া গ্রামের নিজ বাড়িতে শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে পিটিয়ে এবং গলায় ফাঁস দিয়ে স্ত্রী নারগিস বেগমকে (২২) হত্যা করে রাজিব। প্রাথমিকভাবে রাজিব এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে থানা পুলিশ। ঘটনার পরের দিন নারগিসের বাবা আনোয়ার হোসেন পাঁচজনের নামে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।
জেবি