দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের রাজপথে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করলে ওদের সহ্য করা হবে না। ওরা আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবে, আমরা তা মেনে নেব না। তাই মনে হয়েছে, এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে। নারায়ণগঞ্জ থেকেই ঘণ্টা বাজাতে হবে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এসময় নেতা কর্মীদেরকে স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি অপশক্তির বিরুদ্ধে “দেশ বাঁচাও” স্লোগানে দেশপ্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জনসভা সফল করতে এগিয়ে আসার অনুরোধ জানান।
সভায় শামীম ওসমান আরও বলেন, নারায়ণগঞ্জে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট আছে। তিনি বলেছেন, পুলিশ ছাড়া নামতে, আমি পুলিশের কাছে অনুরোধ করছি আপনারা তাদের পক্ষে যান। তারপর ওদের ২৪ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ ছাড়া করে দেব।
তিনি বলেন, রাজনীতিতে কিছু হিসাব-নিকাশের বিষয় আছে। আমি খোঁজ খবর রাখি। ওরা ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। ওরা তারাই যারা স্বাধীনতার সময় ৩০ লাখ মানুষের জীবন নিয়েছিল। ২ লাখ মা-বোনের সম্ভ্রম নিয়েছিল। ওরা ইসলামের কথা বলে মানুষ জবাই করেছিল। আমরা কী এই জন্য মাঠে নামব, না এই জন্য মাঠে নামব না। নামব স্বাধীনতার স্বপক্ষের শক্তির জানান দিতে। সেই সময়ে মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়েছিলেন, ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’। আর আজকে আমাদের স্লোগান ধরতে হয়, ‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা কর’।
সমাবেশের বিষয়ে তিনি বলেন, সেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দেব নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল আছে এবং থাকবে। আপনারা ১৬ তারিখ দেখিয়ে দেবেন, আমরা এমন আওয়াজ তুলব, যা সারাদেশে ছড়িয়ে পড়বে।
সভায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু ও কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইউ