দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৯ বছর আগে বগুড়া সদরে আরিফুর রহমান (২৪) নামে এক অটোরিকশা ব্যবসায়ী ও কলেজ শিক্ষার্থীকে হত্যার দায়ে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।
রায়ে কারাদণ্ড পাওয়া আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
এর আগে মামলার পাঁচজন আসামির মধ্যে জামিনে মুক্ত থাকা তিন আসামি রিপণ দাস, শ্রী সম্পদ ও আব্দুল খালেককে গ্রেপ্তার করে আদালতের এজলাসে আনা হয়। বাকি দু’জন শাহ আলম ও শ্রী সোনা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম হলি জানান, এ রায়ে তারা সন্তুষ্ট। বাকি দুই পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার করে কথাও জানান তিনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ এপ্রিল নিহত আরিফুরকে অটোরিকশা বিক্রির কথা বলে ২০ হাজার টাকা বায়নার টাকাসহ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বগুড়া সদরের সাবগ্রামে কলাবাগানে মধ্যে ফেলে রেখে যায়। ঘটনার দুইদিন পর ২ মে নিহত আরিফুরের মা খোদেজা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। নিহত আরিফুর রহমান অটোরিকশা ভাড়া দিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। সে বগুড়া কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
এইউ