দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কারাগারে থাকা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাতদিনের মধ্যে তাদের মুক্তি না দিলে রাজশাহী থেকে আন্দোলনের ঘোষণা দেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
মিনু বলেন, মিলনকে ঢাকার সমাবেশ থেকে গ্রেপ্তারের পর পাঁচটি গায়েবি মামলায় শ্যোন এরেস্ট দেখিয়েছে পুলিশ। চাঁদের বিরুদ্ধে ১৫ জেলায় মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। সরকার আন্দোলনে ভিত হয়ে গায়েবি মামালা দিয়ে তাদের ওপর নির্যাতন করছে। গ্রেপ্তার দুই নেতার পরিবারের সদস্যরা অমানবিক কষ্টে দিনাতিপাত করছেন। সেজন্য আমরা তাদের মুক্তির দাবি করছি।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ সব রাজবন্দীদের মুক্তির দাবি জানান তিনি।
এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের মুক্তির ব্যবস্থা না করা হলে রাজশাহীতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্যসচিব বিশ্বনাথ সরকার, মহানগর সদস্যসচিব মামুন-অর-রশীদসহ রাজশাহী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেবি