দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে ডা. ইউনুসের সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ায় কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নামে তথ্যপ্রযুক্তি আইনে থানায় অভিযোগ হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অ্যাডভোকেট মো. রফিকুল হাসান খান বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ওই অভিযোগ দায়ের হয়। মামলায় সাক্ষী হয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ জেলার ১৫জন নেতা।
গত বুধবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে অনুষ্ঠিত বিএনপির এক কর্মী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে বক্তৃতায় বলেন, ‘বঙ্গবন্ধুর জানাজায় ১৭জন লোক হয়েছিল। ঢাকায় অনুমতি পেলে সাঈদীর জানাজায় ১৭লাখ লোক হত। শেখ হাসিনার বাবার চেয়ে ড. ইউনুসকে মানুষ বেশি চেনে।’
বিএনপির কেন্দ্রীয় নেতা দুলুর ওই বক্তব্যের প্রতিবাদে তার নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করার দলীয় সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি আাগামী সোমবার জেলা আওয়ামী লীগের ডাকে বিক্ষোভ কর্মসূচি করার সিদ্ধান্তও গৃহীত হয়। দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার রাতে জেলা আইনজীবী সমিতির আইনজীবী রফিকুল হাসান খান বাদী হয়ে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগটি রংপুর তথ্য প্রযুক্তি আদালতে অনুমোদিত হয়ে আগামী রোববার নাগাদ মামলা হিসেবে অনুমোদন পাবে বলে জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) উমর ফারুক শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলুর নামে থানায় একটি লিখিত অভিযোগ জমা হয়েছে বলে স্বীকার করেছেন। এদিকে বঙ্গবন্ধুকে হেয় করে বক্তৃতা দেওয়ার কারণে জেলা বিএনপির একাধিক প্রবীণ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আসাদুল হাবিব দুলুর মতো একজন বড়মাপের নেতা বঙ্গবন্ধুকে নিয়ে অমার্জিত ভাষায় বক্তৃতা দেওয়ায় আমরা লজ্জিত হয়েছি।’
জেবি