• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা
  • কুমিল্লা সদর

‘অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে জনজীবন দুর্বিষহ’

মো. সুমন কবির ভূইয়া, কুমিল্লা
  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নিজস্ব ছবি
নিজস্ব ছবি

একদিকে ডেঙ্গু অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সমাগ্রীর আকাশছোঁয়া দামে মানুষ দিশেহারা। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। তাই চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ ও লবণ খাতে ভর্তুকি দিয়ে স্বল্পমূল্যে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের কমপক্ষে ৫ কোটি মানুষকে ক্রয়ের সুবিধা প্রদান করতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে দেশবিরোধী ষড়যন্ত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ও বাজার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে কুমিল্লা জেলা বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্যোগে জনসভায় লিবারেল ইসলামিক জোট ও বিএসপি চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে জনজীবন দুর্বিষহ। বাজারে জিনিসপত্রের আজ এক দাম তো কাল আরেক দাম। যে পণ্য দু’মাস আগে আমদানি হয়েছে, সেই পণ্য আজকে ডলারের দাম বাড়ার অজুহাত দিয়ে অসাধু চক্র বাজারে দাম বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থা থেকে জনগণ মুক্তি চায়। টাস্কফোর্স গঠন করে এই অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। ব্যবসায়ীরা ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন করবে এটাই নিয়ম। তবে অসাধু ব্যবসায়ীরা দেশপ্রেম ও নীতি-নৈতিকতা ভুলে গিয়ে খাদ্যে ভেজালসহ অনৈতিকতার মাধ্যমে মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তিনি এই অসাধু চক্রকে দেশ প্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

বিএসপি চেয়ারম্যান বলেন, একটি গোষ্ঠী দেশের স্বার্থ বিকিয়ে বিদেশিদের সহায়তায় ষড়যন্ত্রের মাধ্যমে যেকোনো মূল্যে অশুভ শক্তিকে ক্ষমতায় আনতে চায়। জোর করে অনির্বাচিত কাউকে রাষ্ট্র ক্ষমতায় চাপিয়ে দিলে দেশের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, আমরা স্বাধীন জাতি, আমাদের ভালো খারাপ আমরা ভালোভাবেই বুঝি। গণতন্ত্র ও মানবাধিকারের নামে অন্য কারও হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না। যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে; দয়া করে তারা আগে তাদের দেশের মানবাধিকার ও গণতন্ত্রের দিকে নজর দিক।

নির্বাচন সম্পর্কে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, সব রাজনৈতিক দলের আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সরকার বিতর্কের অবসান ঘটিয়ে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তবে তত্ত্বাবধায়ক সরকারের নামে অনির্বাচিত সরকার জনগণ আর দেখতে চায় না। যেভাবেই নির্বাচন হোক তা সংবিধানের আলোকেই হতে হবে। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ঠিক থাকলে আগামী নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) অংশগ্রহণ করবে। ইনশাআল্লাহ!

লিবারেল ইসলামিক জোট চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, দেশের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, সেবক, গির্জার পাদ্রিদের সরকারি ব্যবস্থাপনায় ভাতা, প্রভিডেন্ট ফান্ডসহ আবাসিক সুবিধা প্রদানের দাবি জানান।

জনসভায় কুমিল্লা জেলা বিএসপি সভাপতি পীরজাদা মুফতি বাকী বিল্লাহ আল আযহারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লিবারেল ইসলামিক জোটের নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী, জোটের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ জনদলের (বিজেডি) চেয়ারম্যান মাহবুবুর রহমান জয়।

মিছবাহুর রহমান চৌধুরী বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক অস্থিরতায় স্বাধীনতা বিরোধী উগ্র জঙ্গিগোষ্ঠী আবারও দেশি-বিদেশি মহলের সহায়তায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে উঠছে। এই মুহূর্তে জনগণকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তিনি বলেন, স্বাধীনতা-উত্তর এ পর্যন্ত যেসব রাজনৈতিক দলকে স্বাধীনতা বিরোধিতা ও উগ্র কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ করা হয়েছে সেই তালিকা ও তাদের নেতাদের ছবিসহ নাম-ঠিকানা এবং অতীত কর্মকাণ্ড সম্পর্কে অবিলম্বে দেশবাসীকে অবগত করতে হবে।

তিনি আরও বলেন, বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার অধিকার যেমন রয়েছে, তেমনি কেউ নির্দোষ হলে তার ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। যদি কারও বিরুদ্ধে মামলা হয় তাহলে তার আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। কিন্তু দেশের বিচার ব্যবস্থার ওপর বিদেশিদের নগ্ন হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। ড. ইউনূসকে নিয়ে বিদেশিদের বিবৃতি ও আমাদের স্বাধীন বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কুমিল্লা বিএসপির সমাবেশে কুমিল্লা জেলা বিএসপি’র সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পায়েলের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) ভাইস চেয়ারম্যান পীরজাদা মুফতী গোলাম মহিউদ্দিন লতিফী, এস.এম সাহাব উদ্দিন, মো. মনির হোসেন, আলহাজ মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, বিএসপি ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজিজ সরকার, বাংলাদেশ জনদলের (বিজেডি) ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমান হাবিব, মহাসচিব সেলিম আহমেদ, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) সিনিয়র যুগ্ম মহাসচিব ও লিবারেল ইসলামিক জোটের জন সংযোগ বিষয়ক সম্পাদক মো. সোহেল সামাদ বাচ্ছু, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও বিএসপি এবং লিবারেল ইসলামিক জোটের দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, যুগ্ম মহাসচিব মো. আসলাম হোসাইন, যুগ্ম মহাসচিব মো. দেলোয়ার হোসেন জন, সহকারী অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, আক্তারুজ্জামান ভূঁইয়া, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদ আজমাঈন আসরার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড শাহ আলম অভি, সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার সাহাদাত জিহাদ, যুগ্ম সুফি বিষয়ক সম্পাদক মাওলানা হাসান, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল হক রিমন।

এইউ

  • ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
  • বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।