কুমিল্লায় অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের
কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।