দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা সরকারের সময় আর একমাসও নেই। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। তারা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সেজন্য পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমবায় দলের বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রণব মুখার্জি তার বইয়ে লিখেছেন-আওয়ামী লীগ ১/১১ এর সময় চক্রান্ত করে ক্ষমতায় এসেছে। ২০১৮ সালে আবারও একই কায়দায় সরকার গঠন করেছে। সারাদেশে আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। এবার তা হবে না। সরকার আজকে পাগল হয়ে গেছে। তারা ক্ষমতার থাকার জন্য পাগল হয়ে গেছে। নিরপেক্ষ সকারের অধীনে জাতীয় নির্বাচন হবে। আওয়ামী লীগের কেউ ক্ষমতায় থাকতে পারবে না।
সমবায় দলের চেয়ারম্যান অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে সম্মেলনে জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্যসচিব বিশ্বনাথ সরকার, সমবায় দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভাইস চেয়ারম্যান মো. মোকাম্মেল কবির, জাতীয়তাবাদী সমবায় দলের রাজশাহী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফ আলী, সদস্যসচিব মো. মোসলেম উদ্দিন সরকার রুপোশসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি