দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে পাট চাষিদের বাঁচাতে পাটের সর্বনিম্ন মূল্য ৪ হাজার টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নড়াইল আদালত সড়কে বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি প্রবীর বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রী কমিটির সহ-সভাপতি আতাউর রহমান কালু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডাভোকেট এস এ মতিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নড়াইল জেলা শাখার সভাপতি বরকত উল্লাহ, সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জন রায়, বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা শাখার সহ-সভাপতি কংকন পাঠক, আনিচুর রহমান, সঞ্জিত রাজবংশী প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সার, তেল, বীজ, শ্রমিকের মূল্য বৃদ্ধি পেলেও বাজারে পাট বিক্রি হচ্ছে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা। এতে করে কৃষকের খরচের টাকা উঠছে না। উল্টো লোকসানের মুখে পড়েছে। পাটের দাম সর্বনিম্ন ৪ হাজার টাকা করা ও সরকারিভাবে পাট ক্রয়ের ব্যবস্থা করা অত্যান্ত জরুরি হয়ে পড়েছে। অন্যথায় এ দেশের কৃষকদের বাঁচিয়ে রাখা যাবে না।
কর্মসূচিতে বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত পাট চাষিরা উপস্থিত ছিলেন।
জেবি