585a215e0bc446624fb37dad4ababc22
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv

ঘন কুয়াশায় প্রায় ৫ ঘণ্টা পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে রাত ৩টা ৪০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৮টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোর রাত ৩টার দিকে হঠাৎ করেই পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। নদীতে চলাচলকারী ফেরিগুলোর দিক নির্ণয় বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়।
কে