দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুতার মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিউলি খাতুন (৩২) ও মারুফ হোসেন (১৩) নামে দুই তাঁত শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়ের দৌলতপুর বাসতলা গ্রামে ও ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিউলী খাতুন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বাসতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী। আর মারুফ হোসেন তামাই গ্রামের মৃত শামীম হোসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তাঁতের বিদ্যুৎচালিত সুতার টুইস্টিং মেশিনে কাজ করতে গিয়ে বিকেলে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয় প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী শিউলী। এছাড়া তামাই গ্রামের মারুফ হোসেনও একইভাবে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে, উপজেলার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলি ও মারুফ হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে। জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
তিনি আরও জানান, শিউলির পারিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আর মারুফের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ