দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভাগনের হাতে মামা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান ওরফে রফিক মাতুব্বর (৫৩) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে তিনি ২৯ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ১৯৯৪ সালের ৭ জুন আব্দুল মান্নান তার ছোট ভাই মো. নান্নুর সঙ্গে বিবাদে লিপ্ত হন। পরে তার ছোট মামা ওসমান খামারু তাদের ঝগড়া মেটানোর জন্য আসেন। ওসমান আব্দুল মান্নানের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আব্দুল মান্নান তার মামার দিকে ধারালো বর্শা ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে এ ঘটনায় পরিবারের লোকজন কুষ্টিয়ার ভেড়ামারা থানায় মামলা করেন। পরে ২০১৯ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার পর থেকে আব্দুল মান্নান দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। তিনি ফরিদপুরের ভাঙ্গার বাবলাতল এলাকায় নিজের পরিচয় গোপন করে বিয়ে করে বাহ করে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
জেবি