• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • দিনাজপুর

রাতের বেলায় ট্রেনের বগি হয়ে ওঠে ‘অপারেশন থিয়েটার’, নারীর মৃত সন্তান প্রসব

দেশ টিভি ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা থেকে ট্রেনে করে দিনাজপুরে ফিরছিলেন অন্তঃসত্ত্বা এক নারী। পথেই হঠাৎ শুরু হয় তার প্রসব ব্যথা। দিশাহারা স্বামী কোনো উপায় না পেয়ে ফোন দিলেন ৯৯৯ এ। এরই মধ্যে ট্রেনে থাকা যুবকরা খবর পৌঁছে দিলেন টিটির কাছে। ট্রেন কর্তৃপক্ষ চিকিৎসক-নার্সের সহায়তা চেয়ে দ্রুত মাইকে ঘোষণা দিলেন। মাইকের ঘোষণা শুনেই অন্য কামরা থেকে ছুটে আসেন চিকিৎসক ও নার্সরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুধু তাই নয় সহযোগিতা করেছেন ট্রেনে থাকা যাত্রীরাও। সবাই নিজ ইচ্ছেতে ওই কামরা ছেড়ে দিলেন। মুহূর্তের মধ্যেই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ‘ঘ’ কামরাটি হয়ে উঠল ‘অপারেশন থিয়েটার’। আর সেখানেই চার মাসের মৃত সন্তান প্রসব করে প্রাণে বেঁচে গেলেন ওই নারী।

রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনাটি ঘটে। সোমবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪ নম্বর বেতদিঘি ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে নবজাতকের দাফনের সময় খবরটি জানাজানি হয়।

সন্তান প্রসবকারী ওই গৃহবধূর নাম মৌসুমি আক্তার (২৭)। তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ৪ নম্বর বেতদিঘি ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের রবিউল আউয়ালের স্ত্রী।

ওই রাতে ট্রেনটিতে দায়িত্ব থাকা রেলওয়ের পার্বতীপুর হেডকোয়ার্টারের টিটিই আমিরুল হক জাহেদী ও প্রসূতির স্বামী রবিউল আউয়াল জানান, রোববার রাত ৮টার দিকে চিলাহাটি এক্সপ্রেসের ‘ঘ’ বগিতে অন্তঃসত্ত্বা মৌসুমি আক্তার অসুস্থ হয়ে পড়েন। খবরটি জানার পর কি করবেন ভেবে পাচ্ছিলেন না। এরপর ট্রেনের মাইকে বিষয়টি জানিয়ে চিকিৎসক ও নার্সের সাহায্য চাওয়া হয়। ঘোষণা শুনেই দ্রুতই সব ঘটতে থাকে। ট্রেনের ‘জ’ বগি থেকে ছুটে আসেন ঢাকার ল্যাবএইড ক্যানসার হাসপাতালের চিকিৎসক মো. সানাউল্লাহ। ‘চ’ বগি থেকে আসেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আফসানা ইসলাম ওরফে রোজা। একই সঙ্গে দুজন নার্সও সেখানে উপস্থিত হন। চিকিৎসক সানাউল্লাহ ওই নারীর অবস্থা দেখে জরুরি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সিদ্ধান্ত হয় টাঙ্গাইল স্টেশনে ট্রেন থামানো হবে। ৯৯৯ এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন এক যাত্রী। এর মধ্যে ক্রসিংয়ে আটকা পড়ে যায় ট্রেনটি।

এদিকে অন্তঃসত্ত্বা ওই নারীর রক্তপাত থামছিল না। তখন দ্রুত ওই নারীকে ঘিরে ফেলার পরামর্শ দেন চিকিৎসক। ট্রেনে থাকা নারী যাত্রীরা কাপড় দিয়ে ওই নারীকে ঘিরে ফেলেন। অন্য যাত্রীরা তাদের ব্যাগ থেকে কাপড়, স্যালাইন, হেক্সিসলসহ যার কাছে যা ছিল বের করে দেন।

আমিরুল হক জাহেদী বলেন, মুহূর্তেই ট্রেনটি পরিণত হয়ে যায় অপারেশন থিয়েটারে। চিকিৎসক সানাউল্লাহর পরামর্শে সঙ্গে থাকা শিক্ষানবিশ নারী চিকিৎসক ও দুজন নার্স কাজ করতে থাকেন। এরপর দীর্ঘ চেষ্টায় ওই নারী মৃত সন্তান প্রসব করেন। তবে ওই নারী আশঙ্কামুক্ত বলে চিকিৎসক মো. সানাউল্লাহ ঘোষণা করলে পুরো ট্রেনের যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

তিনি বলেন, সবকিছু ভালোভাবে হলেও জরুরি কিছু ওষুধের প্রয়োজন দেখা দেয়। তাৎক্ষণিক ওষুধ কেনার জন্য যাত্রীরা টাকা তুলতে শুরু করেন। ট্রেনটি তখনো ঈশ্বরদীর কাছাকাছি। বাইরে ঝুম বৃষ্টি। ওষুধ কীভাবে জোগাড় করা যায়, এ নিয়ে আবার দুশ্চিন্তা পড়ে যায় সবাই। পরে আমি ঈশ্বরদী স্টেশনের টিটিই আবদুল আলীমকে ফোন করে বিষয়টি জানাই। আবদুল আলীম ওষুধ কিনে ঈশ্বরদী বাইপাস স্টেশনে পাঠান। এরপর সেখানে ট্রেন থামলে ওই নারীকে ওষুধ সেবন করানো হয়। ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি। রাত সাড়ে ৩টা নাগাদ ট্রেনটি দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনে পৌঁছায়। স্বামীর সঙ্গে এই স্টেশনেই নেমে যান মৌসুমি আক্তার।

টিটিই আমিরুল হক আরও বলেন, চাকরিজীবনে ট্রেনের মধ্যে বেশকিছু মানবিক ঘটনা দেখেছি। তবে এই ঘটনা অভূতপূর্ব। ট্রেনের মাইকে ঘোষণা শুনে ডাক্তার, নার্সসহ অন্যরা যেভাবে এগিয়ে এলেন, সারারাত ওই নারী পাশে বসে থাকলেন, যাত্রীরা কামরাটি ফাঁকা করে দিলেন, এটি সত্যিই প্রশংসনীয়।

ঘটনার পর টিটিই আমিরুল হক চিকিৎসক মো. সানাউল্লাহসহ তার সঙ্গে সহযোগিতা করা নার্সদের সঙ্গে কথা বলেছি। দুজন চিকিৎসক ছাড়াও বেশ কয়েকজন নার্স সেখানে ছিলেন। তারা হলেন-ফারজানা আক্তার, মুন্নি খাতুন, নার্সিং ইনস্ট্রাক্টর রেবেকা সুলতানা, খাদিজা খাতুন ও রুমি ইসলাম।

রবিউল ইসলাম-মৌসুমি আক্তার দম্পতি বলেন, সন্তানের মৃত্যুর খবর জেনেই আমরা ট্রেনে উঠেছিলাম। কিন্তু ট্রেনেই প্রসব ব্যথা উঠবে আমরা তা ভাবতে পারিনি। আমাদের প্রথম সন্তান বেঁচে নেই, কিন্তু ট্রেনের টিটিই, ডাক্তার, নার্স, যাত্রী এবং ট্রেনের স্টাফরা যে সহযোগিতা ও সেবা দিয়েছে তা আমরা কোনদিনও ভুলতে পারব না। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ।

রবিউল ইসলাম বলেন, সন্তানতো আগেই বিদায় নিয়েছে, স্ত্রীকেও হারাতাম যদি না তাদের সহযোগিতা পেতাম। প্রত্যেকটি ট্রেনে প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধের ব্যবস্থা থাকা উচিত। আমারা চিকিৎসক, নার্স সব পেয়েছিলাম কিন্তু ওষুধ পাচ্ছিলাম না। যদি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয় তাহলে আমাদের মতো অনেক মানুষ ট্রেনেই সেবা পাবেন।

জেবি

  • ট্রেন
  • নারী
  • বগি
  • সন্তান প্রসব
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।