দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্ব শত্রুতার জেরে বগুড়ার সদরে আশিক সরকার (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে এক হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউপি সদস্য আলম শেখকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার এরুলিয়া বানদিঘী চাতালের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলম শেখ এরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫নং ওয়ার্ডের সদস্য ও বানদিঘী ফকিরপাড়া গ্রামের মৃত লজি শেখের ছেলে।
এর আগে সোমবার রাত ১১টার দিকে বগুড়া সদরের এরুলিয়া বানদিঘী বাজারে আশিক সরকার নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন করে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে আশিকের ডান হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন হয়ে যায়। আহত আশিক বানদিঘী ফকিরপাড়া গ্রামের তোজাম্মেল হক তোতার ছেলে।
ঘটনার পর আশিকের বড় ভাই লালন সরকার মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গ্রেপ্তার ইউপি সদস্য আলম এ মামলার ৩ নম্বর আসামি।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। আহত আশিক এখন ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আছেন।
আরএ