দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটরিরহাট ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে চরম অসন্তোষ।
বর্তমান কমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাকের বাড়ি হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি ভোটার চরফলকন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। শিক্ষাগত যোগ্যতায় তিনি ৫ম শ্রেণি পাস। তিনি বিএনপির আহ্বায়ক হয়েছেন পাটারিরহাট ইউনিয়নের। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি প্রকাশ হলে বিতর্ক শুরু হয়। এতে ওই ইউনিয়নের অধিকাংশ বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চৌধুরী ও এম দিদার হোসেনের গত ২৯ আগস্টের স্বাক্ষরিত একটি কমিটি গত দুই তিন দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। কমিটিতে আবদুর রাজ্জাক তালুকদারকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট সেলিমকে যুগ্ম আহ্বায়ক করে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির আহ্বায়ক আবদর রাজ্জাক তালুকদার দীর্ঘদিন হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে বসবাস করছেন। এবং তিনি ভোটার চরফলকন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। পাটারিরহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে ওই কমিটির বিষয়ে ক্ষোভ ও তীব্র নিন্দা জানান পাটারিরহাট ইউনিয়নের নেতাকর্মীরা।
ওই কমিটির এক নম্বর যুগ্ম আহ্বায়ক অ্যাড মো. সেলিম দাবি করছেন, পাটারিরহাট ইউনিয়নের শিক্ষিত ও যোগ্যতাসম্পন্ন লোক থাকা স্বত্বেও অন্য ইউনিয়নের অযোগ্য লোক দিয়ে কমিটি দেওয়া হয়েছে। এতে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। উপজেলা নেতাদের খামেখেয়ালীপনার কারণে তিনি এ কমিটিতে থাকতে চান না বলেও জানান।
এ বিষয়ে পাটারিরহাট ইউনিয়নের আহ্বায়ক আবদুর রাজ্জাক বলেন, নদী ভাঙনের পর আমি সাময়িক হাজিরহাট ইউনিয়নে বসবাস করছি। চরফলকন ইউনিয়ন থেকে ভোটার তালিকা সংশোধন করে পাটারিরহাট ইউনিয়নে স্থানান্তরের চেষ্টা চলছে।
কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের জানান, পাটারিরহাট ইউনিয়নের বিএনপির যোগ্যতাসম্পন্ন অনেক লোকই ছিল। কিন্তু সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান সাহেবের পছন্দের কারণে এ কমিটি দিতে বাধ্য হয়েছি।
জেবি