দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়া পৌরসভা এলাকায় রাতের আঁধারে তৃতীয় লিঙ্গের সঙ্গে থাকা বাবুল মৃধা (৬০) নামের এক ঢোলবাদককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নড়িয়া পৌর শহরের শুভগ্রাম এলাকার কাদির খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল তৃতীয় লিঙ্গদের সঙ্গে ঢোল বাজাতেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মাইছগাঁও এলাকায়।
নিহতের স্বজন, সহকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ বছর যাবত মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মাইছগাঁও এলাকায় বাবুল মৃধা শরীয়তপুরের নড়িয়া পৌরসভার শুভগ্রামের কাদির খানের বাড়ির টিনের ঘরে ভাড়া থাকতেন। তিনি তৃতীয় লিঙ্গের লোকজনের সঙ্গে ঢোল বাজাতেন। গতকাল সোমবার গভীর রাতে জানালা ভেঙে বাবুলের ঘরে ঢুকে দুর্বৃত্তরা। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতের রগ কেটে দেয় ও শরীরের বিভিন্ন অংশ আঘাত করে। তার চিৎকার শুনে তৃতীয় লিঙ্গ ও স্থানীয়রা এগিয়ে আসে। টের পেয়ে দুর্বত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই ওই ঘর থেকে মরদেহ উদ্ধার করে নড়িয়া থানা পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে নিহতের স্বজন ও সহকর্মীরা বলেন, বাবুল মৃধা ভালো লোক ছিলেন। তাকে কেন হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হবে। হত্যার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ।
জেবি