দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আবু সালাম (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাবতলী পৌরসভার মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু সালাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বীর নগর এলাকার মৃত বাচ্চা মোল্লার ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন প্রেস কনফারেন্সে বলেন, ২০১৭ সালের ১৪ জুলাই আবু সালাম দুই শিশুকে টাকা ও টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। বাড়িতে গিয়ে ওই দুই শিশু তাদের পরিবারকে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গ্রামবাসীর সহায়তায় আব্দুস সালামকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, একসময় সালাম জামিনে বের হন। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালত আসামি আব্দুস সালামকে ৬০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার আগে থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার আসামিকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হবে।
আরএ