দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশের মতো টাঙ্গাইলেও বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮০১ জনে।
শনিবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুর উপজেলায় ছয়জন, মির্জাপুর উপজেলায় ২২ জন, মধুপুর উপজেলায় পাঁচজন, গোপালপুর উপজেলায় চারজন আর ধনবাড়ী উপজেলা রয়েছেন চারজন।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ৮০১ জন। মোট সুস্থ হয়েছেন এক হাজার ৬৪৮ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৫৩ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন।
জেবি