দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের নাগরপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নদীর পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সাভার উপজেলার রাজাশন এলাকার মোকছেদ আলীর ছেলে আল-মামুন (২১) ও একই এলাকার জহির আলীর ছেলে সুজন মিয়া (২২)।
শুক্রবার (১ সেপ্টেম্বর) উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মনোরা গ্রামের বারিন্দা নদীতে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. বেলাল হোসেন জানান, উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাওতারা গ্রামের হযরত আল আমিনের বাড়িতে বেড়াতে আসেন তিন বন্ধু। পরে তারা বারিন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে দুই বন্ধু পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করতে অভিযান পরিচালনা করে। এরপর বিকেল ৪টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জেবি