দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বজ্রাঘাতে ইসাহাক হাওলাদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ধানের জমিতে বীজ রোপণ করতে গিয়ে বজ্রাঘাতে মারা যান তিনি।
পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাবালিয়া ইউনিয়নের ইছালীয়া গ্রামে ধানের বীজ রোপণ করছিলেন ইসাহাক হাওলাদার। বিকেল ৪টার দিকে বজ্রাঘাতের তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন খান বলেন, বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এলাকার লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। রাতেই তাকে দাফন করা হবে।
জেবি