দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুরে ডুবে রাসেল হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের পুরাতন বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। রাসেল একই এলাকার কানা বাবুর ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু রাসেল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরের কাছে গেলে রাসেলকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি।
জেবি