দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর ইজিবাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হাফেজা বেগম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার যশোর-ছুটিপুর সড়কের এড়েন্দা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজা ঝিকরগাছা উপজেলর কায়েমখোলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
এ ঘটনায় মৃতের স্বামী হাবিবুর রহমান ও ইজিবাইক চালক নাসির হোসেন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
পুলিশ ও মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার কয়েকজন যাত্রী ইজিবাইকযোগে কায়েমখোলা থেকে যশোর শহরে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে এড়েন্দা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকটি উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের ওপর পড়ে।
এতে ঘটনাস্থলেই হাফেজা খাতুন নিহত এবং বাকি দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে জরুরি বিভাগের চিকিৎসক হাফেজাকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নিয়েছে।
জেবি/এইউ