দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে উপজেলার মার্কাস মোড়সহ কয়েকটি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে।
এ ঘটনায় অন্ত্যত ৩০ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে জানায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সংর্ঘষের কথা স্বীকার করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বলেন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও বিএনপি সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মা নামাজ আদায় শেষে উপজেলার মার্কাজ মোড়ে বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে উপজেলার দিকে যেতে চাইলে প্রথমে পুলিশ বাঁধা দেয়। পরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এছাড়াও উপজেলা সদরে বিএনপি নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের করতে চাইলে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতিসহ ছয়জন শর্টগানের গুলিতে আহত হয়।
আহতরা হলেন, কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রসূল, সাধারণ সম্পাদক শেখ রবিন মোবারক, যুবদল নেতা তাইমূল, খোকন, মামুন, সবুজ সোহানূর, কাশেম,বদির জামাল, রিপন , মাসুদ ও রুবেল।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিল। কিন্তু পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এই পুলিশ ও আওয়ামী লীগের হামলায় দলের অন্তত ৩০ জন নেতাকর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আজ শুক্রবার নামাজের পর উপজেলার মার্কাস মোড়ে বিএনপি নেতাকর্মীরা লাটিসোটা দেশীয় অস্ত্রসহ উপজেলা সদরে প্রবেশ করতে চায়। পরে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের আটকাতে চাইলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল মারতে থাকে। এ সময় চারজন পুলিশ সদস্য আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করে পুলিশ।
এদিকে দলের ৪৫ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে পুলিশি বধার অভিযোগ করেছেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমূল হাসান।
তিনি বলেন শুক্রবার বিকেল ৫টায় আমার নিজ গ্রামের বাড়ি গোপালপুর বলাইশিমূল ইউনিয়ন বিএনপির আলোচনাসভা ও দোয়ার আয়োজন করে। সেখানি আমি উপস্থিত ছিলাম কিন্তু দলের অনেক নেতাকর্মীকে সেখানে পুলিশ আসতে দেয়নি। মোড়ে মোড়ে আটকে দিয়েছে। তাদের হয়রানি করেছে। আমি এর নিন্দা জানাই।
জেবি