দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আশুলিয়ায় স্থানীয় একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গাজীর দরগা সরকারি মহিলা কবরস্থান থেকে এ কঙ্কাল চুরি ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে কয়েকটি কবরের মাটি খনন করা অবস্থায় দেখতে পান তারা। পরে কবরগুলোতে কোনো মরদেহ দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। বিষয়টি জানাজানি হলে মৃত ব্যক্তিদের স্বজনরা কবরস্থানে ভিড় জমান।
স্থানীয় নাজমুল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, গতরাতের কোনো একসময় কঙ্কাল পাঁচটি চুরি হয়ে যায়।
এর আগে ২০২১ সালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে একটি কবরস্থান থেকে ১৬টি, ২০১৯ সালে আশুলিয়ার শ্রীখন্ডিয়ায় সাত এবং ২০১৫ সালে গোকুলনগর এলাকার একটি কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরি হয়েছিল।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে।
জেবি