দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরের পীরগঞ্জে লালদীঘির ফতেপুরে শায়িত প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ফতেপুরে ছোট বোন শেখ রেহানা ও রংপুর-৬ আসনের নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীসহ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে স্বামীর বাড়ির পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।
এর আগে, বেলা ১১টায় ঢাকা থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সড়ক পথে গাড়ি বহরে করে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। ওই সভা শেষে পীরগঞ্জে এসে পৌঁছান তিনি।