দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে নয়, রাজপথে থেকেই দাবি আদায় করা হবে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্ক এলাকায় দলীয় কার্যালয়ের সামনের বেলুন ও কবুতর উড়িয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে তিনি একথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপির আন্দোলন দেশের ১৯ কোটি মানুষের আন্দোলন। আজ জাতি মুক্তি পেতে চায়। নিজেদের ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে চায়।
এ সময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি