দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে সরকারি ইসলামিয়া কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে আনন্দ শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপি’র সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামানসহ জেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এইউ