দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও আলোচনার মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভূমি উপমন্ত্রী ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হক, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এ সময় দুলু বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা বাঁশঝারের নিচে গিয়ে, ধানের জমির মধ্যে গিয়ে পালিয়ে থেকেছে। আগামী সংসদ নির্বাচন ওই ধরনের নির্বাচন আর বাংলাদেশের মাটিতে হবে না।
আগামী দিনে গুণ্ডাবাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের তাড়াবেন ওই ভোট হবে না। আগামী সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে । যে নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করতে পারবে। যে নির্বাচনে এ দেশের মানুষ তার নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্ভয়ে ধানের শিষে ভোট দিতে পারবে সেই ভোট হবে। আগামী নির্বাচন শেখ হাসিনা বা এই সরকারের অধীনে আগামী দিনে কোনো নির্বাচন হবে না।
জেবি