দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সেলিমুজ্জামানের বাড়ির সামনে মদিনা পাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে দলীয় নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকে।
সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকিদুল ইসলামসহ ১০ জন আহত হয়। এছাড়া আলামুন্সীর মোড় ও জয়পুরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানায় তারা।
লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব মুসল্লী অভিযোগ অস্বিকার করে বলেন, আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচিতে ঢাকার পথে। বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারণে হতে হবে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন বলেন, মদিনা পাড়ায় সামান্য হামলার ঘটনা ঘটেছে।
জেবি