দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিমেন্ট বোঝাই কভার্ডভ্যানের নিচে চাপা পড়ে সালাউদ্দিন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার ( ১ সেপ্টেম্বর ) ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের বিসিক শিল্পনগরী এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৮ বছরের যুবক সালাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার খেজুরিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ও ফতুল্লার মসলিম নগর এলাকার আলী মিয়ার ভাড়াটিয়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে আসা স্ত্রী, শশুর, শাশুড়ি ও শ্যালককে ফতুল্লার লঞ্চঘাট থেকে নিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে মুক্তারপুর থেকে ছেড়ে আসা শাহ সিমেন্টের একটি সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান বিসিক শিল্পনগরী এলাকায় হঠাৎ উল্টে যায়। এ সময় ওই কভার্ডভ্যানের নিচে যাত্রীসহ অটোরিক্সাটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সালাউদ্দিন নিহত হয়। আহত হয় শিশুসহ আরও চারজন৷ পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় সেখানে তাদের অবস্থার অবনতি দেখে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। জব্দ করা হয়েছে কাভার্ডভ্যানটি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জেবি