• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সিলেট
  • হবিগঞ্জ

জাল সনদে ৩৪ বছর আইন পেশা, হবিগঞ্জে পিপিকে পরিবর্তন

দেশ টিভি ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৩, ১৬:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

জাল সনদ ব্যবহার করে ৩৪ বছর ধরে আইন পেশা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে হবিগঞ্জের একজন আইনজীবীর বিরুদ্ধে। তিনি জাল সনদেই সাত বছর দখল করে ছিলেন জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তার (সরকারি কৌঁসুলি বা পিপি) পদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৩০ আগস্ট) তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি (অতিরিক্ত সরকারি কৌঁসুলি) সালেহ উদ্দিন আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর চৌধুরী বলেন, ‘জাল সনদের যে বিষয়টি সম্প্রতি সামনে এসেছে, এখানে আমাদের সরাসরি কিছু করার সুযোগ নেই। তার সনদ জাল কি না সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা সনদ যাচাই করি না। এটি যাচাই করে বার কাউন্সিল। সেখান থেকে নিবন্ধিত হওয়ার পর আমাদের এখানে চিঠি দেয়। সে অনুযায়ী আমরা সমিতিতে অন্তর্ভুক্ত করি।’

অনুসন্ধানে জানা যায়, সিরাজুল হকের দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএ পাস সনদে পাসের সন হিসেবে লেখা আছে ১৯৮০। এতে উপাচার্য হিসেবে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের সই রয়েছে। অথচ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পান ১৯৯২ সালে। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ড. ফজলুল হালিম চৌধুরী। এছাড়া সনদে ওপরের বাম পাশে রোল নম্বর, ডানপাশে সিরিয়াল নম্বর রয়েছে; যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদপত্রে ব্যবহার করা হয় না।

সিরাজুল হক ১৯৮৫ সালে ঢাকা ল কলেজ থেকে এলএলবি পাস করেছেন বলে সনদ দেন। কিন্তু ঢাকা ল কলেজে যোগাযোগ করে জানা যায়, এ সনদটিও জাল।

নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র একজন আইনজীবী ও আইনজীবী সমিতির সাবেক নেতা বলেন, ‘আমরা জানতে পেরেছি আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং সিরাজুল হকের সনদ জালিয়াতির বিষয়টি তদন্ত করছে। তবে এখন কী পর্যায়ে আছে তা আমরা নিশ্চিত হতে পারিনি।’

আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব (জিপি/পিপি) মো. আব্দুছ ছালাম মণ্ডল সই করা এক পত্রে বুধবার সিরাজুল হকের পিপি পদের নিয়োগ বাতিল করা হয়। এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে তার নিয়োগ বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সালেহ উদ্দিন আহমেদ। তাকে অনতিবিলম্বে মামলার নথিপত্রসহ যাবতীয় দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সিরাজুল হককে নির্দেশ দেওয়া হয়।

হবিগঞ্জ আদালতের কয়েকজন আইনজীবী জানান, সিরাজুল হক জাল ও ভুয়া সনদে গত ৩৪ বছর ধরে জেলা জজ কোর্টে আইন পেশা চালিয়ে যাচ্ছেন। ভুয়া সনদধারী আইনজীবী হয়েও ২০১৬ সালে তিনি পিপি হিসেবে নিয়োগ পান।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিরাজুল হক চৌধুরী বলেন, ‘আমি অসুস্থ। কথা বলতে পারছি না। তবে আমার বিরুদ্ধে সনদ জালিয়াতির যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। আমার বিরুদ্ধে হবিগঞ্জে একটি এবং ঢাকায় একটি গ্রুপ কাজ করছে।’

তিনি আরও বলেন, সরকার যখন যাকে খুশি এ পদে (পিপি) নিয়োগ দিতে পারে, আবার যাকে খুশি বাদ দিতে পারে।

জেবি

  • সিলেট
  • হবিগঞ্জ
  • পিপি
  • বাতিল
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
নিক্সনের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন
নিক্সনের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন
ইমরান খানের মনোনয়নপত্র বাতিল
ইমরান খানের মনোনয়নপত্র বাতিল
হরিণ ভেবে বিলুপ্ত প্রজাতির বন্য ছাগল উদ্ধার করল এলাকাবাসী
হরিণ ভেবে বিলুপ্ত প্রজাতির বন্য ছাগল উদ্ধার করল এলাকাবাসী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।