দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাজান চলতি নদী থেকে ভাসমান অবস্থায় হরিণ মনে করে প্রায় ৫০ কেজি ওজনের একটি বিলুপ্ত প্রজাতির বন্য ছাগল উদ্ধার করেন এলাকাবাসী। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের ডলুরা এলাকায় এই ঘটনাটি ঘটে।
জানা যায়, সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে একটি বন্য ছাগল নদী পার হয়ে বাঁচার চেষ্টা করছে দেখতে পায় স্থানীয় জনসাধারণ। পরে সেখানে থাকা স্থানীয় বাসিন্দারা বন্য ছাগলকে হরিণ মনে করে নৌকা নিয়ে উদ্ধার করে। এরপর তারা দেখে এটি হরিণ নয় কিন্তু হুবহু হরিণের মতো দেখতে। স্থানীয়রা এটিকে ডলুরা বিজিবি ক্যাম্পে নিয়ে যায় এবং মঙ্গলবার রাতেই বিশ্বম্ভরপুর পুলিশ ও বিজিবি সুনামগঞ্জ বন-বিভাগের কাছে এই বন্য ছাগল হস্তান্তর করে।
সুনামগঞ্জ বনবিভাগের অতিরিক্ত দায়িত্ব থাকা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন, ডলুরা নদী থেকে উদ্ধার হওয়া বন্য ছাগলটিকে (রেড সেরো) মৌলভীবাজার লাউয়াছড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, এ বন্য ছাগলটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এ বিশ্বে বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত। সেই সঙ্গে এটি রাজকান্দি রিজার্ভ ফরেস্টের ছেড়ে দেওয়া হবে।
আরএ