দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের লুকলাইনে তেলবাহী একটি ট্রেনের পেছনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া-সিলেট রেল সেকশনে দুর্ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশনমাস্টার আবু খায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে মনতলা স্টেশনে প্রবেশের সময় লুকলাইনে বগি লাইনচ্যুত হয়। মেইন লাইনে ঘটনাটি না হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয়নি। সব ট্রেন নির্ধারিত সময়েই আসা যাওয়া করছে।
জেবি