দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রহিম মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার আনেহলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুর রহিম মিয়া লোকেরপাড়া যুগীহাটি গ্রামের খন্দকার আব্দুল মান্নানের ছেলে।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকেলে যুগীহাটি গ্রাম থেকে ঘাটাইল উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
জেবি