দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস পালন করেছে জেলা ও মহানগর বিএনপি।
দিবসটি উপলক্ষে বুধবার (৩০ আগস্ট) বিকেল নগরের ঈশ্বরপাঠশালা থেকে গুমের শিকার ব্যক্তিদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মৌন মিছিল বের হয়। মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাদুল বারি আবুর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন।
হাজী জসিম উদ্দিন বলেন, কুমিল্লার লাকসাম বিএনপির সাবেক সভাপতি হিরু, লাকসাম পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুনসহ অসংখ্য নেতাকর্মীদের গুম করা হয়েছে। গুম করা নেতাকর্মীদের অবিলম্বে তাদের স্ত্রী সন্তানদের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি