দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব গুম দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলা বিএনপি মুখে কালো পতাকা বেঁধে মৌন মিছিল করেছে।
বুধবার ( ৩০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের কালেক্টরিয়েট স্কুল থেকে শুরু হয়ে ব্র্যাক ব্যাংকের সামনে গিয়ে সমাবেশ শেষ হয়।
মৌন মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা বিএনপি'র সদস সচিব, বিএনপি নির্বাহী কমিটির সহ-সমাজ কল্যাণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, জেলা বিএনপির অন্যতম সদস্য নিজাম উদ্দিন ভূইয়া, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন। উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান, যুগ্ম আহ্বায়ক কিরন পাটোয়ারী, সোহরাব হোসেন বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন।
নেতারা অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারের দাবি জানান। তাদেরকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন গত ১৫ বছরের বিরোধীদলের নেতাকর্মীদের গুম করা হয়েছে।
জেবি