দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রামগঞ্জে দৈনিক মানবজমিনের সাংবাাদিক আবু তাহেরকে প্রকাশ্যে হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য করায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব সহিদ চৌকিয়াকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে সাংবাদিক আবু তাহের বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
সৃষ্ট ঘটনায় রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুক ও সাধারণ সম্পাদক কাউছার হোসেনসহ সকল সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেছেন। সহিদ চৌকিয়া রামগঞ্জ পৌরসভার মধ্য আঙ্গারপাড়া ওয়ার্ডের চৌকিয়া বাড়ির মো. বাবুল চৌকিয়ার ছেলে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯নম্বর ভোলাকোট ইউনিয়নের কমার রোড সংলগ্ন আকারতমা নামক স্থানে বেশ কয়েদিন থেকে ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলুর নেতৃত্বে শোকের মাসে মেলা চলে আসছিল।
শোকাহত আগস্ট মাসে সরকারিভাবে সকল ধরনের মেলা বন্ধ রাখা হলেও অজ্ঞাত ইশারায় গত ১৫ দিন থেকে এই মেলা চলমান রয়েছে।
মেলার সূত্র ধরে সাংবাদিক আবু তাহের একটি নিউজ করলে স্বেচ্ছাসেবকলীগ নেতা সহিদ চৌকিয়া শোকের মাসের বিপক্ষে অবস্থান নিয়ে ওই সাংবাদিককে প্রকাশ্যে হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ আপত্তিকর মন্তব্য করেন।
অভিযুক্ত সহিদ চৌকিয়া জানান, হামলা মামলা মোকাবেলা করেই রাজনীতি করতে হয়। চাটুকারদের সঙ্গে আমার কোনো আপস নেই।
এ ব্যাপারে রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুক ও সাধারণ সম্পাদক মো. কাউছার হোসেন জানান, বস্তুনিষ্ট তথ্য প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। কোনো সংবাদে তথ্যগত অসঙ্গতি থাকলে তার প্রতিবাদ করার নিয়মতান্ত্রিক পন্থা রয়েছে। এ ধরনের আক্রোশ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি।
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল জানান, চেয়ারম্যান শোকের মাসে মেলার আয়োজন করে আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করেছে। আর সহিদ চৌকিয়া একটা বেয়াদপ। এটা আমি আগে থেকেই জানি। শোকের মাসে মেলার নামে আন্দন উপভোগ করার পক্ষে অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেবি