দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় শারমিন আক্তার নুপুর (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতোলা গ্রামে স্বামীর বসতঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নুপুর ওই এলাকার ওমান প্রবাসী মো. উল্যা লিটনের স্ত্রী। তাদের ঘরে ৮ মাস বয়সী বাবান নামে এক ছেলে সন্তান রয়েছে। ঘটনার পর স্বামী লিটন ও তার বাবা-মা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
নুপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলী গ্রামের ফখরুল ইসলামের পালক মেয়ে। নুপুরের পরিবারের অভিযোগ, নির্যাতন করে নুপুরকে হত্যা করা হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছে, গৃহবধূ শারমিনের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন করত স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা তাদের।
নুপুরের ছোটভাই রাকিব হোসেন বলেন, ২০২২ সালের দিকে দত্তপাড়া ইউনিয়নের করইতোলা গ্রামের আবুল হোসেনের ছেলে ওমান প্রবাসী লিটনের সঙ্গে পারিবারিকভাবে নুপুরের বিয়ে হয়। নুপুরকে তার পালক বোন বিষয়টি জানতে পেরে তার ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন করত গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন। বিভিন্ন সময়ে যৌতুকও দাবি করত তারা। ঘটনার দিন বুধবার সকাল ৭টার দিকে তার বোন নুপুর তাকে ফোন করে নির্যাতনের কথা জানায়। পরে ৯টার দিকে তার মৃত্যুর সংবাদ পান তারা।
নুপুরের বড় ভাই মো. রাজু বলেন, নুপুরকে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এটা আত্মহত্যা নয়। নুপুরের মা মোফাস্বেরা বেগম বলেন, আমার মেয়েকে প্রতিনিয়ত নির্যাতন করত। আমাদের বাড়িতে যেতে দিত না। পালক মেয়ে বলে সবসময় অপমান করত। আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এটিএম কামাল উদ্দিন বলেন, বিভিন্ন সময়ে নুপুরকে তার স্বামী ও শ্বশুরপক্ষের লোকজন নির্যাতন করত বলে জানতে পেরেছি। যৌতুকও নাকি দাবি করেছে। বিষয়টি সংশ্লিষ্ট ইউপি সদস্যকেও জানিয়েছে নুপুর। এতে নাকি নির্যাতনের মাত্রা বেড়ে যায়। তাই পরবর্তীতে নুপুর বিষয়টি আর আমাদেরকে জানায়নি। আজকে তার মৃত্যুর খবর পেয়েছি। তার মৃতদেহটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো ছিল। এক পা খাটের সঙ্গে লেগে ছিল। মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করছে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় নুপুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হবে।
এইউ