দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। জিআর, সিআর ও নিয়মিত মামলাসহ মাদক বিক্রেতা-সেবনকারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কুড়িগ্রাম পুলিশ সুপারের দক্ষতায় সকল পুলিশ প্রশাসন মাদক ও জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন।
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃত জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ১, রাজারহাট ৩, উলিপুর ১জন এবং সিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট ২, উলিপুর ২জন। জিআর সাজা ওয়ারেন্ট মূলে উলিপুর থানায় ১জন। নিয়মিত মামলায় গ্রেপ্তার ভূরুঙ্গামারী থানায় ৩ জনসহ মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। জেলায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের গ্রেপ্তার করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।
জেবি