দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধান উৎপাদনের জন্য বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জেলা নেত্রকোনা। বর্তমানে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অন্যান্য জেলার ন্যায় এ জেলাটি অনন্য ভূমিকা রেখে চলেছে।
কৃষকদের সুবিধার্থে বর্তমান সরকার উন্নতমানের বীজ সংরক্ষণের জন্য কৃষিতে প্রতি বছর ভর্তুকি দিয়ে আসলেও কিছু অসাধু কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাতে প্রতি বছর জেলায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের।
সম্প্রতি বীজ সংরক্ষণ, পরিচর্যায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে নেত্রকোনা উপ-পরিচালক (বিএডিসি) কৃষিবিদ মোহাম্মদ জয়নাল আবেদীনের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক দপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, টাকার বিনিময়ে নিম্নমানের বীজ সংরক্ষণ, বীজ গুদামে জীবন্ত পোকার আর্বিভাব অপসারণসহ নানা অনিয়মের ব্যাপারে আমরা তাকে বার বার সাবধান করলেও তিনি আমাদের কথা শুনেননি বরং উল্টো এসব ব্যাপার কথা বললে আমাদের চাকরি খেয়ে ফেলার হুমকি দিয়েছেন ।
এ সমস্ত অভিযোগ পেয়ে গত ১৬ আগস্ট সংস্থাটির সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) নেত্রকোনায় বিএডিসির বীজ গুদামে নানা অসঙ্গতির প্রমাণ পেয়েছে বিএডিসির উচ্চ পর্যায়ের একটি পরিদর্শক টিম।
সংস্থাটির সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি পদস্থ প্রতিনিধি দল নেত্রকোনার বিএডিসির বীজ গুদাম পরিদর্শন করেন। পরির্দশনে এসে কর্মকর্তারা গুদামের বিভিন্ন জায়গায় মাত্রারিক্ত উড়ন্ত পোকা দেখতে পান, এমনকি গুদামে রাখা বীজের বস্তায়ও পোকার আক্রমণ পরিলক্ষিত হয়। যা কোনোভাবেই কাম্য নয় বলে জানান তারা। এছাড়াও বীজ পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আউশ ও বোরো বীজ গুদামে থাকা সত্বেও পরীক্ষাগারে অঙ্কুরোদগম ক্ষমতা পরীক্ষার জন্য বীজ বসানো ছিল না এবং কিছু বীজ অঙ্কুরোদগম পরীক্ষার জন্য বসানো ছিল কিন্তু সেটি পরিদর্শনের আগে বসানো হয়েছিল বলেও জানান কর্মকর্তারা। এ সময় এ সংক্রান্ত কোনো রেজিস্ট্রারও ছিল না বলে পরিদর্শনে উল্লেখ করেন কর্মকর্তারা।
পরে গুদামে এমন অসঙ্গতির কারণ জানতে চেয়ে গত ১৭ আগস্ট বিএডিসির প্রকল্প পরিচালক (বীউ) দেবদাস সাহা স্বাক্ষরিত একটি পত্র পাঠানো হয় উপ-পরিচালক (বীউ) এর কাছে। পত্রে এমন অসঙ্গতির কারণ জানতে চাওয়া হয় এবং আগামি তিন (৩.) কার্য দিবসের মধ্যে ব্যাখ্যার তলব করে এর জবাব দিতে বলা হয় উপ-পরিচালক (বীউ) নেত্রকোনাকে। চিঠি দিয়ে অসঙ্গতির ব্যাখ্যা চাওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন প্রকল্প পরিচালক দেবদাস সাহা।
এ বিষয়ে নেত্রকোনা (বীউ) বিএডিসি এর উপ-পরিচালক জয়নাল আবেদিন বলেন, ব্যাখ্যার জবাব দেয়া হয়েছে, এখন আমি একটি মিটিং এ আছি এ বিষয়ে পরে কথা বলবো।
অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা মুঠোফোনে জানতে চাইলে এ ব্যাপারে দেবদাস সাহা (প্রকল্প পরিচালক বিউ বিএডিসি, ঢাকা) সত্যতা স্বীকার করে জানান, আমি মিটিংয়ে আছি এ ব্যাপারে পরে কথা হবে বলে ফোন রেখে দেন।
অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা মুঠোফোনে জানতে চাইলে এ ব্যাপারে দেবদাস সাহা (প্রকল্প পরিচালক বিউ বিএডিসি, ঢাকা) সত্যতা স্বীকার করে জানান, আমি মিটিং এ আছি এ ব্যাপারে পরে কথা হবে বলে ফোন রেখে দেন।
জেবি