• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • টাঙ্গাইল

ক্ষতিগ্রস্তরা ঢেউটিন পেলেও ৩০০০ করে টাকা না পাওয়ার অভিযোগ

দেশ টিভি ডেস্ক
  ২৯ আগস্ট ২০২৩, ১৪:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮২টি পরিবারে ২০০ বান্ডিল ঢেউটিনের সঙ্গে গৃহমঞ্জুরির টাকা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানির পর সমালোচনা শুরু হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টাঙ্গাইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর মেরামত/পুনঃনির্মাণে মানবিক সহায়তা হিসেবে মির্জাপুর উপজেলায় বিনামূল্যে বিতরণের জন্য ২০০ বান্ডিল ঢেউটিন ও গৃহমঞ্জুরির জন্য ছয় লাখ টাকা বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এজন্য স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এলাকার দুস্থ ও অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহ করেন। পরে তিনি তালিকা প্রস্তুত করে তার প্যাডে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে পাঠান। ওই তালিকা অনুযায়ী উপজেলার ১৮২টি পরিবারের মধ্যে ২০০ বান্ডিল ঢেউটিন বিতরণ কার্যক্রম শুরু হয়।

গত ৫ আগস্ট উপজেলা পরিষদের মিলনায়তনের সামনে এসব ঢেউটিন ও টাকা বিতরণকাজের উদ্বোধন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পত্রে প্রতি বান্ডিল ঢেউটিন বিতরণের সঙ্গে আবশ্যিকভাবে তিন হাজার টাকা ক্রস চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে উল্লেখ থাকলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

সরিষাদাইর গ্রামের সাইফুল ইসলাম, বান্দরমারা গ্রামের কমলা বেগম, কাণ্ঠালিয়ার নিতাই সরকার ও পুষ্টকামুরী গ্রামের তুষ্ট পাল জানান, তারা ঢেউটিন পেয়েছেন। তবে টিনের সঙ্গে টাকা দেবে এ কথা কেউ তাদের বলেননি।

লতিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ শিকদার জানান, ১০ জনের নামের তালিকা দিলেও তাকে ৯ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে। তাও আবার দুই ফাইল কম দেওয়া হয়েছে। টিনের সঙ্গে টাকা বা চেক দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, তার ইউনিয়নে ১০ জনকে ১০ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে। তবে কোনো টাকা বা চেক দেওয়া হয়নি। চেক বা টাকা দেওয়া হবে কি না সে বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাদের জানাননি।

বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, তিনি উপস্থিত থেকে ১০ বান্ডিল টিন সংগ্রহ করেছেন। টিনের সঙ্গে টাকা বা চেক দেওয়া হয়নি।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম মিয়া বলেন, ১০ জনকে ১০ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে। তবে ঢেউটিনের সঙ্গে টাকা বা চেক দেওয়ার বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা তাদের কিছু জানাননি।

এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

তবে একই অফিসের কার্যসহকারী মীর সাকিব হোসেন জানান, ক্রস চেকের মাধ্যমে উয়ার্শী, গোড়াই ও লতিফপুরে কয়েকজনকে টাকা দেওয়া হয়েছে।

অন্যদের টাকা না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে পিআইও স্যার বলতে পারবেন।’ এ পর্যন্ত কতজনকে ঢেউটিন দেওয়া হয়েছে জানতে চাইলে সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি।

টাঙ্গাইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা বলেন, মানবিক সহায়তা প্রকল্পে এক বান্ডিল ঢেউটিনের সঙ্গে তিন হাজার করে টাকা বিতরণ করার কথা। মির্জাপুর উপজেলা প্রকল্প কর্মকর্তাকে ২০০ বান্ডিল ঢেউটিন ও ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢেউটিন দেওয়া হলেও চেক বিতরণ করা হয়নি—এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, ঢেউটিন বিতরণের সময় কয়েকজনকে চেক দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) মো. নুরুল হক চৌধুরী বলেন, ক্রস চেক ছাড়া ঢেউটিন বিতরণের সুযোগ নেই।

জেবি

  • টাঙ্গাইল
  • ত্রাণ
  • তিন হাজার
  • খোঁজ
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
নৌকা-ঈগল সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ১
নৌকা-ঈগল সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ১
কোনো ষড়যন্ত্রই নির্বাচনে আঘাত করতে পারবে না: কৃষিমন্ত্রী
কোনো ষড়যন্ত্রই নির্বাচনে আঘাত করতে পারবে না: কৃষিমন্ত্রী
নির্বাচন বর্জনে টাঙ্গাইলে প্রচারপত্র বিতরণ করেছে বিএনপি
নির্বাচন বর্জনে টাঙ্গাইলে প্রচারপত্র বিতরণ করেছে বিএনপি
নড়াইলে নিখোঁজ মা-মেয়ে সাভার থেকে উদ্ধার
নড়াইলে নিখোঁজ মা-মেয়ে সাভার থেকে উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।