দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (২৮ আগস্ট) সকালে ময়মনসিংহ পট্টি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. ইসমাঈল (৮) ও বিল্লাল হোসেন (৭) নামে ওই দুই শিশু রোববার (২৭ আগস্ট) সকালে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। বিল্লাল বন্দর উপজেলার উইলসন রোডের রাজমিস্ত্রি আবুল মিয়ার ছেলে এবং ইসমাঈল একই এলাকার প্রবাসী আলাউদ্দিন মিয়ার ছেলে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানান, দুই শিশুর পরিবার পাশাপাশি বাসায় থাকে। গত রোববার সকাল ১১টার দিকে বাসার কাছেই ময়মনসিংহ পট্টি এলাকা দিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। একপর্যায়ে তারা নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। সোমবার সকালে এক শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।
নৌ পুলিশের নারায়ণগঞ্জ থানার পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, সকালে এক শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ভাসমান ওই শিশুর মরদেহ উদ্ধার করেন। পরে একই স্থান থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অপর শিশুর মরদেহ উদ্ধার করে।
নিহত দুই শিশুর পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় আইনগত কার্যক্রম শেষে মরদেহ দুটি তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এইউ