দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের ঘটনার আট দিন পর ছাত্রলীগ নেতা আল রাফিকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাসাইর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আল রাফি উপজেলার কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে স্লোগান দিতেও শোনা যায়। পরে বিক্ষোভের ওই ভিডিও আল রাফি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে কসবায় আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আট দিন পর বিক্ষোভের নেতৃত্বে থাকা আল রাফিকে গ্রেপ্তার করল পুলিশ।
এমএস/