দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরগুনা জেলার সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পৌরসভার পিটিআই নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বরগুনা সদরের পিটিআই এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। বরগুনা থানায় দায়েরকৃত একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, গ্রেপ্তারের পর সবুজ মোল্লাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আদালতে পাঠানো হবে।
কে