দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের ডামুড্ড্যা উপজেলায় বিস্ফোরণ মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা উপক্রীড়া সম্পাদক মোজাম্মেল হক প্রধানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ডামুড্ড্যা পৌরসভার কুলকুড়ি এলাকার সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডামুড্ড্যা থানার তদন্ত কর্মকর্তা অলিউল্লাহ।
পুলিশ জানায়, ডামুড্ড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার প্রাথমিক তদন্তে মোজাম্মেল প্রধানের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। জনমনে আতঙ্ক সৃষ্টি ও জানমালের ক্ষতির উদ্দেশ্যে ককটেল বোমা মজুদ এবং বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
ডামুড্ড্যা থানার তদন্ত কর্মকর্তা অলিউল্লাহ জানান, গ্রেপ্তারের পর মোজাম্মেল হক প্রধানকে আদালতে পাঠানো হয়েছে।
যে আই