দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর জেলার ঝিনাইগাতীতে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার দুই অভিযুক্তের মধ্যে পলাতক মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শুক্রবার রাতে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে র্যাব-১ এর সহায়তায় মোশারফকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গ্রেপ্তার মোশারফকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১৯ আগস্ট ঝিনাইগাতী মানিককুড়া গ্রামে আরাফাত ফয়সাল ও মোশারফ হোসেন এই দুই জ্ঞাতি ভাই প্রতিবেশীর দ্বিতীয় শ্রেণিতে পড়া শিশু কন্যাকে ফুঁসলিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক নার্সের মাধ্যমে তার চিকিৎসা করানো হয়। এছাড়া মেয়েটি ও তার পরিবারকে অবরুদ্ধ রাখা হয় যাতে তারা আইনের সহায়তা না নিতে পারে। পরে ৯৯৯ এ জানালে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার ও পরিবারকে অবরোধমুক্ত করে। এ ঘটনায় র্যাব-১৪ আসামি ফয়সালকে এর আগে গ্রেপ্তার করে।
র্যাবের এই কমান্ডার আরও জানান, শুক্রবার বিকেলে আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধনের ব্যাপারটি তাদের নজরে আসায় তারা আসামি গ্রেপ্তারে আরও বেশি তৎপর হন।
এইউ