• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • ঠাকুরগাঁও

মাতাল হয়ে বাড়ছে নারী নির্যাতন, প্রতিকার চেয়ে রাস্তায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা

দেশ টিভি ডেস্ক
  ২৬ আগস্ট ২০২৩, ১৫:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চোলাই মদের ব্যবসা বন্ধের দাবিতে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে সাঁওতাল, ওঁরাও এবং মুসোহর সম্প্রদায়ের নারী ও শিশুরা গত কয়েক দিন ধরে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তাদের অভিযোগ, কিছু সংখ্যক পরিবার এখন বাণিজ্যিক ভিত্তিতে চোলাই মদ তৈরি বিক্রি করছে। এতে পুরুষদের মধ্যে মদপানের প্রবণতা বাড়ছে এবং মাতাল পুরুষদের হাতে পরিবারে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। জেলার পাঁচ উপজেলায় প্রায় ৪০ হাজার সাঁওতাল, ওরাঁও, মুন্ডা ও মুসোহর জনগোষ্ঠীর বাস। তাদের বেশির ভাগই সাঁওতাল এবং ওঁরাও সম্প্রদায়ের।

কয়েক দিন ধরে সেখানে ১০-১২টি গ্রামের নারী, শিশু ও কিশোরীরা বিক্ষোভ সমাবেশ করছেন। গত ১৮ আগস্ট রাতে শহরের কলেজ পাড়া মহল্লার স্টিফান তির্কী নামে ওঁরাও জনগোষ্ঠীর এক সদস্য দুর্বৃত্তদের হাতে খুন হন। ঘটনাটি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের আহত করেছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিক্ষোভের সময় নয়মী টপ্প নামে মধ্যবয়সী এক নারী চোখের পানি মুছে বলেন, ‘স্টিফান তির্কী তো চলেই গেছেন। কিন্তু তার দুই শিশু সন্তান ও স্ত্রী ভেরোনিকার এখন কী হবে? ভেরোনিকারা আর কতদিন এভাবে চোখের জল ফেলবে!’ জেসপিনা এক্কা নামে আরেকজন নারী আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি স্বামী হারানোর যাতনা! ছেলে-মেয়েকে নিয়ে কীভাবে যে দিন পার করছি তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে!’

‘জাতীয় আদিবাসী পরিষদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ শুরু হয়েছে।

ওরাঁও, সাঁওতালরা বিভিন্ন উৎসবের সময় ঘরে চোলাই মদ তৈরি করে পান করে। কিন্তু এখন বাণিজ্যিকভাবে চোলাই মদ তৈরি করা হচ্ছে। এটি একেবারেই ভিন্ন বলে দাবি করেছেন সামিয়েল মার্ডি নামে একজন।

তিনি বলেন, ‘বাণিজ্যিকভাবে চোলাই মদ তৈরি করে বিক্রির ফলে ওরাঁও, সাঁওতাল গ্রামগুলোতে পুরুষদের মধ্যে মদপান বাড়ছে। ঘরে ঘরে মাতাল পুরুষদের হাতে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে।’

‘জাতীয় আদিবাসী পরিষদ’ ঠাকুরগাঁওয়ে জেলা সভাপতি জ্যাকব খালকো বলেন, ‘বিশেষ দিন বা উৎসবের সময় ঘরেই চোলাই মদ তৈরি করে তা পান করে ওরাঁও, সাঁওতালরা। তবে এই সুযোগে একশ্রেণীর মতলববাজ আমাদের জনগোষ্ঠীর লোকদের সর্বনাশ করছে। নেশায় বুঁদ হয়ে থাকা ব্যক্তিদের জায়গা–জমি লিখে নিচ্ছে তারা। এছাড়া দুর্বলতার সুযোগ নিয়ে নারীদেরও ছাড় দিচ্ছে না।’

সামিয়েল মার্ডি অভিযোগ করে বলেন, এ জেলার রানীশংকৈল উপজেলার সুন্দর পুর গ্রামের সাঁওতাল গৃহবধূ বিউটি সরেনকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করার ঘটনা সবারই জানা। বিউটি সরেনকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। ভয়ে পরিবারটি ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে গেছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির বলেন, ‘ঘরে চোলাই মদ তৈরি উপজাতিদের একটা ঐতিহ্য। এটা পুলিশের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। তবে কেউ যদি নারী নির্যাতনের অভিযোগ করে, সেটার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারে।’

জেবি

  • নারী
  • নির্যাতন
  • ধর্ষণ
  • মদ
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।