দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোনো নেতা মাদক, নারীঘটিত অপরাধ ও অন্যান্য অপকর্মে জড়িয়ে পড়লে বিএনপিতে তার কোনো স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমানের শাসনামলে এ্যানি চৌধুরী নির্বাচিত হওয়া অবস্থায় সেই সুযোগ লক্ষ্মীপুরের রাজনীতিতে দেওয়া হবে না। এ জন্য ভালো লোককে যুবদলের নেতৃত্বে দিবো। যুবদলের নেতাগিরি করবেন, আর কেউ লোহা লক্কড় নিয়ে হাঁটাহাঁটির চেষ্টা করবেন, ওইদিন শেষ। লোহা লক্করের রাজনীতি লক্ষ্মীপুরে চলবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘কেউ অপকর্মে জড়িত হলে কিংবা আওয়ামী লীগের আগের নেতাকর্মীদের সঙ্গে মিলে অপকর্ম করে অর্থ উপার্জনের চেষ্টা করলে বিএনপির রাজনীতিতে সেই সুযোগ থাকবে না।’
এসময় উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ প্রমুখ।
/অ